পোস্টাল ব্যালটে প্রতীক না থাকায় ভোট বর্জন স্বতন্ত্র প্রার্থীর

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭ পিএম

পোস্টাল ব্যালট পেপারে নিজের প্রতীক না থাকায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী। রবিবার সন্ধ্যায় চাঁদপুর ৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. জাকির হোসেন প্রধানিয়া সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।

তিনি বলেন পোস্টাল ব্যালট পেপারে আমার ফুটবল প্রতীক ছিল না। বিষয়টি আমি মৌখিকভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আদালতেও বিষয়টি নিয়ে আবেদন করেছি। কিন্তু শুনানি না হওয়ায় নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ দিয়েছি।

কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন সুরহা করতে পারেনি। তাই আমি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করলাম।

চাঁদপুর ৫ হাজিগঞ্জ-শাহরাস্তি আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানিয়াকে যাচাই-বাছাইতে ১ পারসেন্ট ভোটার তালিকা সংযুক্তি কম হওয়ায় বাতিল করে তার মনোনয়ন। জাকির হোসেন প্রধানীয়া বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট দাখিল করেন। হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন শুনানি শেষে আদেশ বাতিল করেন এবং জেলা রিটার্নিং কর্মকর্তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

হাইকোর্টের আদেশে প্রতীক বরাদ্দ পেলেও পোস্টাল ব্যালেটে তার প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত