ব্রাহ্মণবাড়িয়া-২

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৫ এএম

নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার ২ ইউনিয়ন) আসনের জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞপ্তিতে জিয়াউল হক মৃধা বলেন, ‘আমার প্রার্থিতা বৈধ ঘোষণার পর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে আমাকে ও আমার নেতাকর্মীদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্ন মহল থেকে ভয়ভীতি ও গ্রেপ্তারের হুমকি প্রদর্শন শুরু করে, যা আজ পর্যন্ত চলমান। যার ফলে আমি অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মতো সম্পূর্ণ স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারছি না। এমন প্রতিকূল পরিবেশে আমি আমার দলের সব নেতাকর্মীর সিদ্ধান্তক্রমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর মতো কঠিন সিদ্ধান্তে উপনীত হয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত