মুরাদনগর বাজারে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার ক্ষতি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ এএম

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের আল মদিনা ফাস্টফুড দোকানে প্রথমে আগুন লাগে। মুহূর্তেই তা পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মুরাদনগর ফায়ার সার্ভিস স্টেশনের দুই ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন, গোলাম সারোয়ার রাহাত (আল মদিনা ফাস্টফুড), উত্তম ভৌমিক (ইলেকট্রিক দোকান) ও সাগর বাদশা (টেলিকম দোকান)। মুরাদনগর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত