বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তার ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রিজভীকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হচ্ছে। রিজভীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
