নওগাঁর বদলগাছীতে ছয়টি ককটেল ও পেট্রোলবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রামের একটি মুদি দোকানের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার বোমাগুলো ডিসপোজাল ইউনিট নিষ্ক্রিয় করেছে।
স্থানীয় ও পুলিশ জানায়, বদলগাছী-আক্কেলপুর সড়কের ঝাড়ঘগিয়া এলাকার সড়কের পাশে একটি মুদি দোকানের সামনে পরিত্যক্ত সাদা বস্তা পড়ে থাকতে দেখে টহলরত র্যাব সদস্যরা। পরে র্যাব, সেনাবাহিনী ও পুলিশ বস্তা থেকে ৬টি ককটেল ও চারটি কাঁচের বোতল থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বোমা ডিসপোজাল ইউনিট সদস্যরা ককটেলগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, বোমা ডিসপোজাল ইউনিট সদস্যরা ককটেলগুলো নিরাপদ স্থানে সরিড়ে নিষ্ক্রিয় করে। দ্রুত নিষ্ক্রিয় করায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। ককটল কি কারণে সেখানে রাখা হয়েছিল তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়।
পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল অব্যাহত থাকবে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
