নৈরাজ্যের নানা পথ বেছে নিয়েছে একটি দল : বিএনপি

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৪ এএম

পরাজয়ের আশঙ্কায় জামায়াত যেভাবে সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জাল ভোটসহ নৈরাজ্যের নানা পথ বেছে নিয়েছে; তা অত্যন্ত হতাশাজনক বলে মনে করছে বিএনপি। গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানে নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানিয়ে নজরুল ইসলাম বলেন, এত বছর লড়াই করে যা আমরা অর্জন করতে যাচ্ছি, সেটা যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য পালাক্রমে কেন্দ্রগুলো পাহারা দেবেন। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন। ভোট দেবেন। ভোটের ফলাফল বুঝে নিয়ে তারপর ভোটকেন্দ্র ত্যাগ করবেন। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের সমর্থনে শক্তিশালী একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং আগামী দিনে জনগণের সমর্থনে দেশ ও দেশমাতৃকার কল্যাণ নিশ্চিত করতে চায় বিএনপি। সংবাদ সম্মেলনে তিনি ভোটের আগের দিন ও রাতে সারা দেশে জামায়াতের সহিংসতা, ভোটকেন্দ্র দখল, অবৈধ অর্থের ব্যবহার, কারচুপি ও জাল ভোটের চিত্র তুলে ধরেন।

নজরুল ইসলাম খান বলেন, সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকা নিয়ে আটক জামায়াতের ঠাকুরগাঁও জেলা আমিরের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা, শরীয়তপুরে সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াতকর্মী আটক ও ২ বছরের কারাদ-, টাকা বিতরণের অভিযোগে নেত্রকোনা ইউনিয়ন জামায়াতের আমির আটক, সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর ও পটুয়াখালীতে টাকাসহ জামায়াতের ১২ নেতাকে আটক করা হয়েছে। পটুয়াখালী-১ আসনে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা আটক, পল্লবীতে জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদ- ও কেন্দ্র থেকে অফিসার বহিষ্কার, ভোটারদের টাকা বিতরণ, জামায়াতের শিক্ষককে কারাদ-, ভোট কিনতে গিয়ে জনতার ধাওয়ায় দৌড়ে পালালেন জামায়াত নেতা, নোয়াখালীতে জামায়াতের লোকজন হ্যান্ডবিল ও টাকাসহ জনতার জেরার মুখে পড়েন। অন্যদিকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার চাপ, গৃহবধূকে একা পেয়ে ধর্ষণচেষ্টা, সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়া, রাজধানীতে ভোটকেন্দ্র দখল চেষ্টা, ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লার এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট জব্দ, জামায়াত নেতার মাছের খামার থেকে জিআই পাইপ ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার, পলাশবাড়ীতে জামায়াত নেতার বসতবাড়ি থেকে লাঠি উদ্ধারসহ অসংখ্য অভিযোগ পাওয়া গেছে দলটির বিরুদ্ধে।

এ ছাড়া রাজশাহীতে কৃষক দল নেতার রগ কেটে দেওয়া, মিরপুরের রূপনগরে অস্ত্রসহ জামায়াত কর্মীকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর, জাল ভোট দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জে জনতার হাতে জামায়াত নেতা আটক, রাতে ভোটকেন্দ্রে প্রবেশ করায় জামায়াত নেতা আটক, রাজধানীতে ভোট কেনার সময় জামায়াতের স্থানীয় নায়েবে আমির আটক, টাকা বিলি করার অভিযোগে গোদাগাড়ীতে জামায়াত আমিরের গাড়ি ঘেরাও ও সিলসহ জামায়াত কর্মীকে হাতেনাতে আটক, বগুড়ায় রাতে ভোটকেন্দ্রে ঢোকায় জামায়াত নেতা আটক, মির্জাগঞ্জে জামায়াত কর্মী আটকের পর মুচলেকায় মুক্ত, নারায়ণগঞ্জ-৩ আসনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা সাবেক জামায়াত নেতার ব্যালট খোলার অভিযোগ নিয়ে উত্তেজনা, নোয়াখালীতে ধানের শীষের নারী কর্মীকে পিটিয়ে আহত, যুবদল নেতাকে ছুরিকাঘাত, তোপের মুখে জামায়াতের এমপি প্রার্থী (ঢাকা-১৪) ও দলটির দুই নেতাকে আটকে রাখেন বিএনপি নেতাকর্মীরা।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, জামায়াতের এরকম অসংখ্য অনৈতিক ও ভোট কারচুপির ঘটনা বেরিয়েছে, যা দুঃখজনক। আমরা চাই, জাতীয় সংসদ নির্বাচনটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। এ নির্বাচনের জন্য আমাদের অনেক সাথি জীবন দিয়েছেন। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা হোক এটা চাই। জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই। সেই দায়িত্ব পেয়ে আমরা জনগণের কল্যাণ সাধন করতে চাই। জুলাই সনদের বাস্তবায়ন করতে চাই। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, দীর্ঘদিন পর দেশের মানুষ ভোট দিতে যাচ্ছেন। স্বাভাবিকভাবেই এ নির্বাচন ঘিরে সবার মাঝে গভীর আবেগ, আকাক্সক্ষা ও প্রত্যাশা কাজ করছে। বিএনপি ও তারেক রহমানের আকাশচুম্বী জনপ্রিয়তায় বিএনপির বিজয় ইনশাআল্লাহ অনিবার্য, যা আজ দেশ-বিদেশের সর্বজনীন বিশ্বাস। তিনি বলেন, শতাধিক কেন্দ্রে এক দিন আগে থেকেই তাদের অনাকাক্সিক্ষত কর্মকা-ের খবর পাওয়া যাচ্ছে। অনেকেই গ্রেপ্তার হয়েছেন এবং বিভিন্ন স্থানে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধও দেখা গেছে। অসংখ্য ঘটনার মধ্যে জামায়াত জোটের অবৈধ ও অনৈতিক কার্যক্রম, আচরণবিধি লঙ্ঘন এবং পরিকল্পিত নাশকতার যে বিষয়গুলো মূলধারার গণমাধ্যমে উঠে এসেছে, তার গুটিকয়েক সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইসমাইল জবিউল্লাহ, বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী প্রমুখ।

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকা উদ্ধারের বিষয়ে এ্যানির ব্যাখ্যা : লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘লক্ষ্মীপুরে নির্বাচনী কাজে ব্যস্ত আছি। এরই মধ্যে শুনতে পেলাম, আমার নির্বাচনী কাজের গাড়িটি চেক করা হয়েছে। উদ্ধার করা টাকা নিয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক। প্রকৃত বিষয় হলো, আমার নির্বাচনী এজেন্ট গাড়ি নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাচ্ছেন। সেখানে আমার যে ব্যাগ, তার মধ্যে ১৫ লাখ টাকা ছিল। সেই টাকা কেন্দ্র অনুযায়ী খরচ হিসেবে ভাগ করে দেওয়ার জন্য ছিল। কর্তৃপক্ষ সেটা চেক করেছেন এবং কোর্ট থেকে ইতিমধ্যে রিলিজও করেছেন। তারা সত্যিটা পেয়েছেন যে, কেন্দ্র ফি বাবদ এ টাকা ব্যবহার হচ্ছে। তাই এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যারা এটা নিয়ে নিউজ করছেন, আমি মনে করি, সম্পূর্ণরূপে উদ্দেশ্যমূলক। আমার ইমেজ ক্ষুণœ করার জন্য এ ধরনের খবর ছাপা হচ্ছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত