ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর ঢাকা-১১ আসনের মালিবাগ চৌধুরীপাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ধীরে ধীরে বাড়তে দেখা গেছে। সংশ্লিষ্ট কেন্দ্র সূত্রে জানা যায়, এখানে মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ২ হাজার ৬৩৮ জন।
ভোটগ্রহণ শুরুর পর প্রথম চার ঘণ্টায়, অর্থাৎ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৫২৩টি ভোট গ্রহণ করা হয়েছে। যা কেন্দ্রটির মোট ভোটারের ১৯ দশমিক ৮৩ শতাংশ। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. তানজিম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
শুরুর দিকে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে আগত ভোটারের সংখ্যাও বেড়েছে। তথ্য অনুযায়ী, প্রথম দুই ঘণ্টায় ২২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৮ দশমিক ৪৫ শতাংশ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এই কেন্দ্রে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রে প্রায় শতাধিক তরুণ ভোটারের দীর্ঘ সারি চোখে পড়ে।
লাইনে অপেক্ষমাণ আফিফ নামের একজন ভোটার বলেন, ‘প্রায় আধা ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি। এখনো সামনে প্রায় ২০ থেকে ৩০ জন ভোটার রয়েছেন। এখনো আধা ঘণ্টা লাগবে বলে মনে হচ্ছে।’
ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান