চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনেই জামায়াত প্রার্থী জয়ী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫০ এএম

চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে জামায়াত প্রার্থী বিজয় পেয়েছেন। 

বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহাদাত হোসেন মাসুদ।

ঘোষিত ফলাফল অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল মোট ভোট পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬৪০। এ আসনে তার কাছের প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী হারুনুর রশীদ হারুন পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. মিজানুর রহমান ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট পেয়েছেন। তার কাছের প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আমিনুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. কেরামত আলী পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট। তার কাছের প্রতিদ্বন্দ্বী ধানের শীষের অধ্যাপক শাহজাহান মিঞা ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত