গোপালগঞ্জে বিএনপিতে যোগ দিলেন ৫ শতাধিক নেতাকর্মী

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪১ এএম

গোপালগঞ্জ জেলার সুকতাইল ইউনিয়নের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন তারা।

সুকতাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার নেতৃত্বে ঢাকঢোল ও সানাই বাজিয়ে নেতাকর্মীরা সংসদ সদস্য ডা. কে এম বাবরের কাছে উপস্থিত হন। পরে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন তারা।

এ সময় নবাগত নেতাকর্মীদের স্বাগত জানান সংসদ সদস্য ডা. কে এম বাবর। তিনি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার আহ্বান জানান।

সংসদ সদস্য বলেন, সব সময় খেয়াল রাখবেন, আপনাদের দ্বারা যেন সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। কেউ যদি সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করেন, তাহলে আপনারা আমার পাশে থেকে এসব অন্যায়, অত্যাচার ও জুলুমের প্রতিবাদ করবেন।

এ সময় তিনি সাধারণ মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি জনগণের প্রতি দায়িত্বশীল আচরণ করতে নবাগত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সর্বশেষ সর্বাধিক পঠিত