ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত প্রাথমিক বেসরকারি ফলাফলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া)
বিএনপির জহির উদ্দিন স্বপন (ধানের শীষ) ১,০০,৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মো. কামরুল ইসলাম খান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৪৬,২৬৩ ভোট। ১৩০টি কেন্দ্রের মধ্যে ১২৯টির ফলাফল পাওয়া গেছে। আসনটিতে মোট ভোটার ৩,২৮,১৯৮ জনের মধ্যে ২,৩৮,০৬০ জন ভোট প্রদান করেছেন। ভোটের হার ৬২.১১%।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া)
বিএনপির সরদার সরফুদ্দিন আহমেদ (ধানের শীষ) ১,৪৯,৬২২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। জামায়াতের আবুল হাসান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৪,০৮২ ভোট। ১৪১ টি কেন্দ্রের মধ্যে ১৪০ টির ফলাফল পাওয়া গেছে। মোট ভোটার ৩,৮৫,৮০৮ জনের মধ্যে ২,৩০,৭৭৫ জন ভোট দিয়েছেন। ভোটের হার ৫৯.৫২%।
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী)
বিএনপির জয়নুল আবেদিন (ধানের শীষ) ৮০,৯৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির মোহাম্মদ আসাদুজ্জামান ভূইয়া (ঈগল) পেয়েছেন ৬১,১৯২ ভোট। ১২৭টি কেন্দ্রের মধ্যে ১২৬টির ফলাফল পাওয়া গেছে। মোট ভোটার ৩,৩২,০৯৭ জনের মধ্যে ১,৭৭,৭১৬ জন ভোট দিয়েছেন। ভোটের হার ৫৩.৫১%।
বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা)
বিএনপির রাজিব আহসান (ধানের শীষ) ১,২৮,৩২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতের মোহাম্মদ আব্দুল জব্বার (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৪,৬৮৪ ভোট এবং ইসলামী আন্দোলনের সৈয়দ এছহাক মো. আবুল খায়ের (হাতপাখা) পেয়েছেন ৩৬,৭৫৩ ভোট। ১৫০টি কেন্দ্রের মধ্যে ১৪৯টির ফলাফল পাওয়া গেছে। মোট ভোটার ৪,২১,৯৭৫ জনের মধ্যে ২,৪৫,০০৪ জন ভোট প্রদান করেছেন। ভোটের হার ৫৮.০৬%।
বরিশাল-৫ (সদর উপজেলা ও সিটি করপোরেশন) :
বিএনপির মো. মজিবর রহমান সরওয়ার (ধানের শীষ) ১,৩৫,১৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম (হাতপাখা) পেয়েছেন ৯৫,০৪৪ ভোট এবং বাসদের মনীষ চক্রবর্তী (মই) পেয়েছেন ২২,৪৮৬ ভোট। ১৭৭টি কেন্দ্রের মধ্যে ১৭৬টির ফলাফল পাওয়া গেছে। মোট ভোটার ৫,০১,৩০২ জনের মধ্যে ২,৬২,৪৭০ জন ভোট দিয়েছেন। ভোটের হার ৫২.৩৬%।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ)
বিএনপির আবুল হোসেন খান (ধানের শীষ) ৮২,২১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। জামায়াতের মো. মহমুদুনবী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৫৫,৯৮৮ ভোট এবং ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মো. ফয়জুল করীম (হাতপাখা) পেয়েছেন ২৯,১৪৬ ভোট। ১১৪টি কেন্দ্রের মধ্যে ১১৩টির ফলাফল পাওয়া গেছে। মোট ভোটার ৩,১৫,৫৯৫ জনের মধ্যে ১,৭১,১৩৮ জন ভোট প্রদান করেছেন। ভোটের হার ৫৪.২৩%।
