ঢাকা-১২ আসনে তারেক পেলেন ১০৪৪ ভোট

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১২ পিএম

ঢাকা-১২ আসনে প্রজাপতি প্রতীকে দাঁড়িয়ে ১ হাজার ৪৪ ভোট পেয়েছেন তারেক রহমান। এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ২২ হাজার ২৬৮টি, যা মোট ভোটের ৩৭.৪২ শতাংশ। বাতিল হয়েছে ২ হাজার ৪৪৪টি ভোট।

বেসরকারিভাবে এ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের সাইফুল আলম। দাঁড়িপাল্লা প্রতীকের নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ২২ হাজার ১৮০ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন তিনি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিক ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, সাইফুল আলম পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক (কোদাল প্রতীক) পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। এ ছাড়া ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন ২৯ হাজার ৮৬৯ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত