গাজীপুরে ঝুট গুদাম চট্টগ্রামে জুতার কারখানায় আগুন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ এএম

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ ঈদগা ময়দানের পাশে ঝুট গুদামে অগ্নিকা- ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ আগুন রাগে।

এলাকাবাসী জানায়, আমবাগ ঈদগা মাঠে পশ্চিম পাশে একটি ঝুট গুদামে আগুন লাগে। আগুন মুহূর্তেই পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামে জুতার কারখানায় আগুন : চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ীতে একটি জুতার কারখানায় অগ্নিকা- ঘটেছে। এতে আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল দুপুর আড়াইটার দিকে পূর্ব মাদারবাড়ী হাজি নছু মালুম লেনে জুতার কারখানাটিতে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায়। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত