আলোচিত যারা প্রথমবার সংসদে যাচ্ছেন

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৩ এএম

প্রায় দুই দশক ধরে দল ও নির্বাচন পরিচালনায় ওতপ্রোতভাবে জড়িত থাকলেও তিনি কখনো সরাসরি ভোটের মাঠে প্রার্থী হননি; তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে দুই আসনে জয়লাভ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই জয়ের ফলে প্রথমবার সংসদে যাওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীও হতে যাচ্ছেন। এদিকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান আগে দুবার নির্বাচন করলেও এবারই প্রথম সংসদে যাচ্ছেন এবং প্রধান বিরোধীদলীয় নেতাও হচ্ছেন।

তারেক রহমান এবং ডা. শফিকুর রহমান ছাড়াও জনপ্রিয় আলোচিত প্রার্থীদের মধ্যে প্রথমবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ববি হাজ্জাজ, ইশরাক হোসেন, ঢাকসুর ভিপি নুরুল হক নূর। এ ছাড়া রয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ, মুফতি আমির হামজা।

জুলাই গণঅভ্যুত্থানের পরে গঠিত হয় রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসাইন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মুজাহিদ, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন জয়ী হয়েছেন। এ ছাড়া বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ দলের প্রার্থী মো. অলি উল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

এদিকে চট্টগ্রামে বিএনপির বিশাল বিজয়ে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, জয়ী ১৪ প্রার্থীদের মধ্যে ১০ জনই নতুন মুখ। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা।। চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নুরুল আমিন, চট্টগ্রাম-২ ফটিকছড়িতে সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪ সীতাকু-ে মো. আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ হাটহাজারীতে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়ার হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ বোয়ালখালী-চান্দগাঁও আসনে এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ কোতোয়ালি আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান, চট্টগ্রাম-১২ পটিয়া আসনে এনামুল হক ও চট্টগ্রাম-১৪ চন্দনাইশ আসনে জসীম উদ্দিন আহমদ।

সাতক্ষীরারও সব আসনে জামায়াত প্রার্থী জয়ী হয়েছেন। প্রথমবারের মতো নির্বাচিত তিনজন। এরা হলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে ইজ্জত উল্লাহ। সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে মুহাদ্দিস আবদুল খালেক। সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে হাফেজ মুহা. রবিউল বাসার।

ময়মনসিংহ থেকে নতুন এমপি নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) বিএনপির সদস্য সালমান ওমর, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জামায়াতের কামরুল হাসান, ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত