আজ তারেক রহমান যাবেন ডা. শফিকুর ও নাহিদের বাসায়

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ এএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 প্রেস উইং জানিয়েছে আজ রবিবার সন্ধ্যা ৭টায় জামায়াত আমিরের বসুন্ধরার বাসায় ও রাত ৮টায় নাহিদ ইসলামের বনশ্রীর বাসায় যাবেন তিনি।

এর আগে গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামী দেশ পরিচালনায় সহযোগিতাও চান।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত