দেশ রূপান্তরের ফ্রন্ট ডেস্ক নির্বাহীর মায়ের মৃত্যু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম

দৈনিক দেশ রূপান্তরের ফ্রন্ট ডেস্ক নির্বাহী শামীমা আক্তারের মা হালিমা খাতুন মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর।

গতকাল শনিবার দুপুর ২টায় ঢাকার শেরেবাংলা নগরে হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কয়েক দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, শনিবার বাদ মাগরিব শাহজাহানপুর রেলওয়ে বায়তুল মদিনা জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

পরে মরহুমার গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার শ্রীপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। হালিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশ রূপান্তর পরিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত