স্যাম-বন্ড-এর ন্যাশনাল সেলস কনফারেন্স ২০২৬ ব্র্যাক সিডিএম অনুষ্ঠিত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০১ পিএম

স্যাম-বন্ড ন্যাশনাল সেলস কনফারেন্স ২০২৬ জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ব্র্যাক সিডিএম, গাজীপুরের রাজেন্দ্রপুরে দেশের অন্যতম অগ্রণী কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সামুদা স্পেক কেম লিমিটেড-এর ব্র্যান্ড স্যাম-বন্ড-এর ন্যাশনাল সেলস কনফারেন্স।

সম্প্রতি দুই দিনব্যাপী আয়োজিত এ সম্মেলন কৌশল নির্ধারণ, পারফরম্যান্স মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  

সম্মেলনে ২০২৫ সালের ব্যবসায়ীক ফলাফল বিশ্লেষণের পাশাপাশি ২০২৪–২০২৫ সালে ব্যবসার প্রায় দ্বিগুণ প্রবৃদ্ধির গৌরবময় সাফল্য উদযাপন করা হয়। একই সঙ্গে ২০২৬ সালের জন্য সুস্পষ্ট লক্ষ্য, বাজার সম্প্রসারণ কৌশল এবং টেকসই প্রবৃদ্ধির রূপরেখা উপস্থাপন করা হয়। সেলস টিম ও পরিবেশকদের পারফরম্যান্স, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়, যা আগামী দিনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। উদ্বোধনী বক্তব্যে হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং এ.কে.এম মাহমুদুল হাসান তথ্যভিত্তিক পরিকল্পনা ও লক্ষ্যভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন এবং সম্মিলিত প্রয়াসের মাধ্যমে উচ্চতর অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন। হেড অব অপারেশন জনাব মিজানুর রহমান অপারেশনাল দক্ষতা বৃদ্ধি, সাপ্লাই চেইন শক্তিশালীকরণ এবং সর্বোচ্চ মানসম্পন্ন পণ্য সরবরাহে কোম্পানির প্রতিশ্রুতি পুণর্ব্যক্ত করেন। চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করতে কৌশলগত অংশীদারিত্ব ও পারস্পরিক আস্থার গুরুত্ব তুলে ধরেন। সম্মেলনের অংশ হিসেবে বিভিন্ন ক্যাটেগরিতে সেরা পারফরম্যান্সের জন্য সেলস টিম সদস্য ও পরিবেশকদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি টিম বিল্ডিং কার্যক্রম, র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক পরিবেশনা আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্য ও উদ্দীপনা আরও জোরদার হয়। উক্ত অনুষ্ঠানে কোম্পানির হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. মুসফিকুল আজম, সিনিয়র এজিএম অব অ্যাকাউন্টস জনাব মশিউর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ন্যাশনাল সেলস কনফারেন্স ২০২৬ স্যাম-বন্ডের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে কৌশলগত অগ্রগতি, পারস্পরিক আস্থা এবং টেকসই ব্যবসায়ীক উৎকর্ষ অর্জনের লক্ষ্যে প্রতিষ্ঠানটি আরও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত