জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন এমপি ড. জালাল 

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১২ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান মাজার ও খালেদা জিয়ার কবরে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) ড. মো. জালাল উদ্দীন। তিনি সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় মতলব উত্তর ও দক্ষিল উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন।

শহীদ জিয়ার মাজার জিয়ারত শেষে নুরুল হক জিতু বলেন, আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিজয়ী হয়েছি। বিজয়ী হওয়ার পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের রাজনৈতিক আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার রেখে আদর্শ ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া  জীবন দিয়ে নেতাকর্মীদের আকড়ে রেখে আমৃত্যু আপোষহীন সংগ্রাম করেছেন। সেজন্য আমাদের প্রথম ও প্রধান কাজ হচ্ছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং আত্মার মাগফেরাত কামনা করা। আমরা সেই লক্ষ্যেই আমাদের নবনির্বাচিত এমপি ড. জালাল উদ্দিনের সঙ্গে শহীদ জিয়ার মাজারে এসেছি। আমরা সেখানে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পন করেছি।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নূরুল হক জিতু ও সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলসহ প্রমুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত