বাঁচা-মরার ম্যাচে ফারহানের সেঞ্চুরিতে ১৯৯ করলো পাকিস্তান

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৯ পিএম

ভারতের কাছে ব্যাটিংয়ে বিপর্যস্ত পাকিস্তানের নামিবিয়ার সঙ্গে ম্যাচটি হয়ে উঠেছে বাঁচা মরার লড়াই। জিতলে সুপার এইটে উঠবে, হারলে বিদায়- এই সমীকরণে খেলতে নেমে সাহিবজাদা ফারহানের সেঞ্চুরিতে ৩ উইকেটে ১৯৯ রান করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। 

শাহিন আফ্রিদির জায়গায় সালমান মির্জা এবং আবরার আহমেদের জায়গায় খাজা নাফায়কে দলে নিয়ে টস জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ফারহানের মারমুখী ব্যাটিংয়ে ৫ ওভারেই ৪০ রান তুলে ফেলে তারা। ষষ্ঠ ওভারের শুরুতে ১৪ রান করা সাইম আইয়ুব আউট হওয়ার পর সালমান আগা যোগ দিয়ে ৭ ওভারে ৬৭ রান যোগ করেন। ৩৮ রান করে সালমান আউট হন। এরপর সাধারণত বাবর আজম ব্যাট করলেও, তার জায়গা খাজা নাফায় কে খেলতে দেখা যায়। তিনি ৫ রানে আউট হওয়ার পরও বাবর আজমকে দেখা যায়নি। নামেন শাদাব খান এবং তাকে সঙ্গে নিয়েই ৭১ রানের জুটি গড়েন ফারহান মাত্র ৭ ওভারে। ২২ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন শাদাব। 

৩৭ বলে ফিফটি করা ফারহান সেঞ্চুরি করেছেন ৫৭ বলে, যা টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। শেহজাদের সেঞ্চুরিটি ছিল ৫৮ বলে। সেঞ্চুরির পথে ১১ চার ও চার ছক্কা মেরেছেন ফারহান। 

দ্বিতীয় পাকিস্তানি হিসেব টি-টুয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করলেন তিনি। এর আগের সেঞ্চুরিটি ছিল আহমেদ শেহজাদের, ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১১১* রান করেছিলেন শেহজাদ।

ফারহানের করা সেঞ্চুরিটি এবারের বিশ্বকাপে তৃতীয়। এর আগে সেঞ্চুরি করেছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা ও কানাডার যুবরাজ সিং সামরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত