যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত ২

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী মীর হাজারীবাগের ঘণ্টিঘর এলাকায় বাস ও লেগুনার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- আজিজুল ইসলাম (৪৫) ও সাইফুল ইসলাম (৫৫)।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন জানান, একটি লেগুন যাত্রী নামাচ্ছিল। এ সময় বাহাদুর শাহ পরিবহনের একটি বাস সামনে থেকে লেগুনাটি সজরে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। বাহাদুরশাহ পরিবহন জব্দ ও এর চালক আটক আছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত