কাজাখস্তানে ক্যাফেতে বিস্ফোরণ নিহত ৭

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম

কাজাখস্তানের উত্তরাঞ্চলীয় শহর শুচিনস্কে একটি ক্যাফেতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত সাতজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে এক ১৬ বছর বয়সী কিশোরীও রয়েছে। আহতদের মধ্যে অন্তত ১৩ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে নিউজ ডট এজ জানিয়েছে, প্রাথমিক ধারণা অনুসারে রাতের এই বিস্ফোরণটি ক্যাফের ভেতরে গ্যাস-বাতাসের মিশ্রণের কারণে ঘটেছে। আকমোলা অঞ্চলের বুরাবে জেলার এক আবাসিক ভবনের সাথে সংযুক্ত একতলা ভবনটিতে বিস্ফোরণের পর আগুন লেগে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় এসব তথ্য জানানো হলেও বিস্ফোরণের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত