অষ্টম শ্রেণি
সেলিনা আক্তার
গল্প : পড়ে পাওয়া
লেখক : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
১. দেবমন্দিরের সামনের নাচ-গানের ঘরকে কী বলে?
উত্তর : নাটমন্দির
২. পড়ে পাওয়া বাক্সের রঙ কী ছিল?
উত্তর : সবুজ
৩. কাপালি লোকটার গ্রামের নাম কী?
উত্তর : অম্বরপুর
৪. পড়ে পাওয়া গল্পে বিধু কীসের প্রতীক?
উত্তর : নির্ভরতার
৫. পড়ে পাওয়া গল্পে কিশোরদের মধ্যে কী প্রকাশ পেয়েছে?
উত্তর : সততা ও নৈতিকতা
৬. ‘পড়ে পাওয়া’ কী ধরনের গল্প?
উত্তর : কিশোর গল্প
৭. পড়ে পাওয়া গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে?
উত্তর : নীলগঞ্জের ফালমন সাহেব
৮. পড়ে পাওয়া গল্পের লেখকের নাম কী?
উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৯. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৯৪
১০. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম কী?
উত্তর : মৃণালিনী দেবী
১১. পথের পাঁচালি কী ধরনের গ্রন্থ?
উত্তর : উপন্যাস
১২. নিচের কোন গ্রন্থটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা?
উত্তর : আরণ্যক
১৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত বছর পর দ্বিতীয়বার বিয়ে করেন?
উত্তর : বাইশ
১৪. বৈশাখ মাসে পশ্চিম আকাশে মেঘ ডাকা মানে কী?
উত্তর : ঝড়ের পূর্বাভাস
১৫. বিধু জলে নামতে চাইল না কেন?
উত্তর : ঝড় উঠবে বলে
১৬. কাদের বাগানের আম বিখ্যাত?
উত্তর : বাড়ুয্যে
১৭. কিশোরদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ কে?
উত্তর : বিধু
১৮. পড়ে পাওয়া বাক্সে কত টাকা ছিল?
উত্তর : পঞ্চাশ
১৯. কাপালির টিনের বাক্স হারায় কোন মাসে?
উত্তর : জ্যৈষ্ঠ
২০. পড়ে পাওয়া বাক্সটি কোথায় লুকিয়ে রাখা হয়?
উত্তর : বিচুলিগাদায়
২১. পড়ে পাওয়া গল্পে কিশোরদের সর্দার কে?
উত্তর : বিধু
২২. গল্পকথক নদীর ধারে কার সঙ্গে বাড়ি ফিরছিলেন?
উত্তর : বাদলের সঙ্গে
২৩. ছোটদের কাছে কালবৈশাখীর
ঝড় মানে কী?
উত্তর : আম কুড়ানো
২৪. কাপালিরা কোন
সম্প্রদায়ের লোক?
উত্তর : হিন্দু
২৫. ধান মাপার বেতের
ঝুড়িকে কী বলে?
উত্তর : আড়ি