ষষ্ঠ অধ্যায় : জাবেদা
বহুনির্বাচনী প্রশ্নোত্তর
১. পণ্য ক্রয়ের সঙ্গে কোনটি করা হয় না?
ক. ক্রয় পরিবহন খ. আমদানি শুষ্ক
গ. ব্যাংক চার্জ ঘ. বিজ্ঞাপন
২. কোন হিসাবটি জাবেদাভুক্ত হয় না?
ক. মাল ক্রয়ের ফরমায়েশ দেওয়া হলো
খ. আসবাবপত্র হিসাব
গ. ক্রয় হিসাব
ঘ. দালানকোঠা হিসাব
৩. মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের কর্মচারীদের বেতন প্রদান করা হলে, সঠিক জাবেদা দাখিলা কোনটি?
ক. বেতন হিসাব ডেবিট ও নগদান হিসাব ক্রেডিট
খ. বেতন হিসাব ডেবিট ও মূলধন হিসাব ক্রেডিট
গ. বেতন হিসাব ডেবিট ও উত্তোলন হিসাব ক্রেডিট
ঘ. মূলধন হিসাব ডেবিট ও বেতন হিসাব ক্রেডিট
৪. ক্রয় ফেরত লিপিবদ্ধ করার জন্য কোন দলিল ব্যবহৃত হয়?
ক. ক্রেডিট ভাউচার
খ. ডেবিট ভাউচার
গ. ডেবিট নোট
ঘ. ক্রেডিট নোট
৫. বিক্রয় জাবেদায় লেখা হয়
ক. নগদ বিক্রয়
খ. ধারে বিক্রয়
গ. নগদ ও ধারে বিক্রয়
ঘ. সকল প্রকার বিক্রয়
৬. জাবেদা থেকে জানা যায়
র. মোট লেনদেনের সংখ্যা
রর. মোট অর্থের পরিমাণ
ররর. লেনদেন সংঘটিত হওয়ার কারণ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৭. ক্রয় জাবেদার তৃতীয় ঘরে কোনটি থাকে?
ক. শর্ত খ. খতিয়ান পৃষ্ঠা
গ. সূত্র ঘ. চালান নং
৮. নগদ বাট্টা কত প্রকার?
ক. ২ প্রকার খ. ৩ প্রকার
গ. ৫ প্রকার ঘ. ৫ প্রকার
৯. ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয় না
র. ক্রীত পণ্য ফেরত রর. ধারে ক্রয়
ররর. নগদ ক্রয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১০. কোন দ্রব্যের তালিকা মূল্যের ওপর যে বাট্টা হিসাব করা হয় তাকে কী বলে?
ক. প্রদত্ত বাট্টা খ. প্রাপ্ত বাট্টা
গ. নগদ বাট্টা ঘ. কারবারি বাট্টা
১১. পণ্য উত্তোলন করা হলো ৫০০ টাকা। এখানে ক্রেডিট হবে কোন হিসাব?
ক. উত্তোলন
খ. ক্রয় হিসাব
গ. নগদান হিসাব
ঘ. সমাপনী মজুদ হিসাব
১২. কীসের ওপর ভিত্তি করে বিক্রয় জাবেদা তৈরি করতে হয়?
ক. ভাউচার খ. চালান
গ. ক্যাশমেমো ঘ. ডেবিট নং
১৩. অফিসে ব্যবহারের জন্য কাগজ ও কালি ক্রয় করা হলে কোন হিসাব ডেবিট হবে?
ক. মনিহারি হিসাব
খ. কাগজ ও অন্যান্য হিসাব
গ. ক্রয় হিসাব
ঘ. কালি ও অন্যান্য হিসাব
১৪. জাবেদা ছকের বিবরণ শব্দটির পরবর্তীতে আর কী লেখা যায়?
ক. হিসাবের ব্যাখ্যা ও ধরন
খ. হিসাবের নাম ও তারিখ
গ. হিসাবের ধরন ও তারিখ
ঘ. হিসাবের নাম ও ব্যাখ্যা
১৫. জাবেদাকে কোন ধরনের বই বলা যায়?
ক. মাসিক খ. বাৎসরিক
গ. সাপ্তাহিক ঘ. দৈনিক
১৬. জীবনবীমার প্রিমিয়াম প্রদান ৫,০০০ টাকা। এর জাবেদা হবে
ক. জীবনবীমা হি. ডেবিট, নগদান হি. ক্রেডিট
খ. বীমা হি. ডেবিট, নগদান হি. ক্রেডিট
গ. নগদান হি. ডেবিট, উত্তোলন হি. ক্রেডিট
ঘ. উত্তোলন হি. ডেবিট, নগদান হি. ক্রেডিট
১৭. লেনদেনের সংখ্যা, মোট অর্থের পরিমাণ এবং লেনদেন সংঘটিত হওয়ার কারণ জানা যায়?
ক. খতিয়ানের মাধ্যমে
খ. জাবেদার মাধ্যমে
গ. নগদান বইয়ের মাধ্যমে
ঘ. রেওয়ামিলের মাধ্যমে
১৮. নগদ ক্রয় ১,৫০,০০০ টাকা, ধারে ক্রয় ৮০,০০০ টাকা, প্যাকিং খরচ ১,০০০ টাকা, বীমা খরচ ১,০০০ টাকা ও পরিবহন খরচ ২,০০০ টাকা এবং ব্যবসায়িক বাট্টা ৫%। ক্রয় জাবেদায় কত টাকা লেখা হবে?
ক. ৮০,০০০ টাকা
খ. ৮৪,০০০ টাকা
গ. ২,৩০,০০০ টাকা
ঘ. ২,৩৪,০০০ টাকা
১৯. পাওনা চিঠি বা ক্রেডিট নোটের দ্বারা ক্রেতাকে কী কী জানিয়ে দেওয়া হয়?
ক. ক্রেতার হিসাব ফেরতকৃত পণ্যের মূল্যে ক্রেডিট করা হয়েছে
খ. বিশেষ কারণবশত ফেরতকৃত পণ্যের মূল্যে ক্রেডিট করা হয়নি
গ. আরও পণ্য বিক্রয় করবে
ঘ. বাকিতে পণ্য বিক্রয় করবে না
২০. বাট্টা প্রদত্ত হয়
ক. অংশীদারকে খ. পাওনাদারকে
গ. দেনাদারকে ঘ. পাইকারকে
উত্তর
১. গ, ২. ক, ৩. খ, ৪. গ, ৫. খ, ৬. ঘ, ৭. ক, ৮. ক, ৯. খ, ১০. ঘ, ১১. খ, ১২. খ, ১৩. ক, ১৪. খ, ১৫. ঘ, ১৬. ঘ, ১৭. খ, ১৮. ক, ১৯. ক, ২০. গ
লেখক : সহকারী অধ্যাপক, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা