ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি সাইফুল ইসলাম (৪০) নামের এক আসামি ঢাকা মেডিকেলে মারা গেছেন। আজ বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে কারারক্ষিরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগার থেকে কারারক্ষিরা অচেতন অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, আসামির বাড়ি ঢাকার ধামরাই উপজেলার গাছুয়াবাড়ি গ্রামে। বাবার নাম আজিজুল হক। ধামরাই থানায় মাদক মামলায় বন্দি ছিলেন তিনি।
