ঘরে বানানো মিঠাই

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০১:২১ এএম

রেসিপি দিয়েছেন :  শাহারীয়া আতিক সুমী

সেমাই পোস্ত বল

উপকরণ : পোস্ত আধা কাপ, সেমাই ১ কাপ, ছাতু ৩ টেবিল চামচ, চিনি আধা কাপ, ঘি ৪ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১. পোস্ত হালকা করে ভেজে গুঁড়া করে নিন। সেমাই ও গুঁড়া করে নিন।

২. ফ্রাইপ্যানে ঘি দিয়ে সেমাই, পোস্ত, ভাজা ছাতু, চিনি ও সামান্য পানি দিন। চিনি গলে গেলে নামিয়ে নিন।

৩. একটু ঠান্ডা করে বলের আকারে গড়ে নিন।

জান্নাই-ই-শিরিন

উপকরণ : দুধ আধা লিটার, চিনি ১০০ গ্রাম, জেলি ১ টেবিল চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, নুডলস সিদ্ধ আধা কাপ, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         দুধ ও চিনি একসঙ্গে জ্বাল দিয়ে এরপর কাস্টার্ড পাউডার দিয়ে নেড়ে ঘন হলে নামিয়ে নিন।

২.         জেলি বাদে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন।

৩.         ওপরের জেলি দিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে পরিবেশন করুন।

গুজিয়া

উপকরণ : ময়দা ২ কাপ, সুজি আধা কাপ, ঘি ৪ টেবিল চামচ, সয়াবিন তেল ১ কাপ, লবণ সিকি চা চামচ, গুঁড়া দুধ আধা কাপ, কনডেন্সড মিল্ক ২ টেবিল চামচ, বাদাম কুচি ৩ টেবিল চামচ, চিনি গুঁড়া ২ টেবিল চামচ, কিশমিশ ৩ টেবিল চামচ, চিনি ১ কাপ।

যেভাবে তৈরি করবেন

১.         ময়দা ঘি দুই টেবিল চামচ ও লবণ একসঙ্গে মেখে ডো তৈরি করে ১৫ মিনিট রেখে দিন।

২.         ফ্রাইপ্যানে ঘি দিয়ে সুজি ভেজে গুঁড়া দুধ, কনডেন্সড মিল্ক, গুঁড়া চিনি ও পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন।

৩.         পানি শুকালে কিশমিশ ও বাদাম কুচি দিয়ে নামিয়ে নিন।

৪.         ডো থেকে লুচি বেলে ভেতরে সুজির পুর দিয়ে ভাঁজ করে ডুবো তেলে ভাজুন।

৫.         চিনি ও পানি একত্রে জ্বাল দিয়ে সিরা তৈরি করে কিছুক্ষণ রেখে তুলে পরিবেশন করুন।

আপেল পপ

উপকরণ : আপেল ২টি, ময়দা আধা কাপ, সয়াবিন তেল ১ কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, চালের গুঁড়া আধা কাপ, চিনি গুঁড়া ৩ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

১.         খোসা ফেলে আপেল চারকোনা করে কেটে নিন।

২.         চালের গুঁড়া, ময়দা, চিনি গুঁড়া ও কর্নফ্লাওয়ার একসঙ্গে নিয়ে সামান্য পানি দিয়ে গোলা তৈরি করুন।

৩.         আপেল কাঠিতে গেঁথে গোলায় ডুবিয়ে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

সর্বশেষ সর্বাধিক পঠিত