পায়রা বন্দর নৌ পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০১:১৭ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নৌ পুলিশের বিরুদ্ধে জেলেদের কাছ থেকে নানা অজুহাতে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এতে অনেকটা অতিষ্ঠ হয়ে উঠেছেন উপকূলের জেলেরা।

বেশিরভাগ  জেলেই আড়ৎ মালিকের মাধ্যমে ট্রলার ভেদে ট্রিপ প্রতি প্রদান করছেন ১০ থেকে ২০ হাজার টাকা। অনেকে আবার পার্সেন্টিজ হারেও টাকা প্রদান করতে বাধ্য হচ্ছেন। 

জেলেরা জানান, চাহিদা অনুযায়ী চাঁদা প্রদান না করলে মারধর, কাঁচা মাছ খাইয়ে দেয়া, জাল পুড়িয়ে দেয়া এবং অকারণে মামলায় অসামী দেয়া সহ নানা ভাবে নির্যাতন করে নৌ-পুলিশ। 

তবে চাঁদা আদায়ের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে পায়রা বন্দর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন কারকুন। তিনি বলেন, এগুলো ভিত্তিহীন ও মিথ্যা কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত