হত্যার বিচার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০১:০৩ এএম

ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সী হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। গতকাল রবিবার দুপুরে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, কৃষকদল নেতা তরু মুন্সী হত্যাকারীদের মধ্যে কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও বাকি আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আসামিরা হত্যার ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত