সারা আলি খানের কেদারনাথ যাত্রার উপর বিধিনিষেধ!

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম

বলিউড অভিনেত্রী সারা আলি খানের অভিনয় শুরু হয় ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে।  তার পর থেকে সময় পেলেই কেদারনাথ চলে যান সারা আলি খান। সেখানে মন্দিরে মন্দিরে পুজো দেন। নিজেকে মহাদেবের ভক্ত বলেও জানিয়েছেন তিনি। 

এরই মধ্যে কেদারনাথ মন্দিরে প্রবেশ নিয়ে জারি হয়েছে নতুন ফরমান।জানা গেছে, চলতি বছর থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে কেদারনাথ মন্দির কমিটি। অহিন্দুরা নাকি মন্দিরে প্রবেশ করতে পারবে না। 

মন্দিরে প্রবেশ করতে হলে সারাকেও নির্দিষ্ট শংসাপত্র জমা দিতে হবে। ভিন্‌ধর্মের হয়েও কী ভাবে মন্দিরে পুজো দেন অভিনেত্রী, এর আগেও এই ধরনের প্রশ্ন তার দিকেও একাধিক বার তোলা হয়েছে। তবে আগে এর জবাবও দিয়েছিলেন সারা। 

ধর্মনিরপেক্ষ পরিবেশে বড় হয়েছেন সারা। তিনি বলেন, ‘আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। আর এই বিভিন্ন রকমের ভেদাভেদ তৈরি করেছে কিছু মানুষ। আমি সেগুলো মানি না। আমি এদের এত গুরুত্বই দিই না।’ 

ভিন্নধর্মের হয়েও বারবার কেদারনাথ যাওয়া নিয়ে সারা সেই সময়ে বলেছিলেন, ‘কেদারনাথে আমার বেড়াতে যাওয়ার বিষয়টি খুবই ব্যক্তিগত। সম্মানের সঙ্গেই বলছি, কারও ভাল লাগুক বা খারাব লাগুক— এটা আপনাদের বিষয় নয়। আমি যাই আমার জন্য। আমার ওখানে যেতে ভাল লাগে। আমি শান্তি খুঁজে পাই, সুখ খুঁজে পাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত