জয়পুরহাটে ২ হাজার অসহায়-ছিন্নমূল মানুষ পেল ঈদের উপহার

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৮ পিএম

জয়পুরহাটে অধ্যক্ষ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়, হতদরিদ্র ও ছিন্নমূল দুই হাজার মানুষের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

জেলা যুবদলের সদস্য সচিব মুক্তাদুল হক আদনানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিকেলে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মজিদ, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের সহ-সভাপতি মতিউর রহমান, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান, 
সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তিতাস মোস্তফা, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবীর শুভ্র, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, বাংলাদেশ কারাতে ফেডারেশন যুগ্ম সাধারণ সম্পাদক কবির আকবর চৌধুরী তাজ, জয়পুরহাট গ্রীন অ্যান্ড ক্লীন জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশেদসহ নেতৃবৃন্দরা।

এ সময় শামসুল হক ফাউন্ডেশন সভাপতি মুক্তাদুল হক আদনান বলেন, আমার বাবা ও মা দুজনেই রমজান মাসে মৃত্যুবরণ করেছেন। এজন্য রমজান মাসে আমার পিতা-মাতার আত্মার মাগফেরাত কামনায় অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের মাঝে ঈদের উপহার বিতরণ উদ্যোগ নিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত