জামালপুরে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৩:০০ পিএম

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এঘটনায় কাউকে আটক করতে পারেননি বিজিবির সদস্যরা। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে পাথরের চর বিওপির সীমান্ত পিলারের কাছে মদগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাথরের চর ১০৭৬ নম্বর সীমান্ত পিলারের কাছে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় উক্ত স্থান থেকে ভারতীয় ৮৩ বোতল মদ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবির সদস্যরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জামালপুর-৩৫ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে.কর্ণেল হাসানুর রহমান জানান, সীমান্তে সব ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির সদস্যরা সজাগ রয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত