জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলন, তিন লাখ টাকা জরিমানা

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৯:৫৬ পিএম

জামালপুরের মেলান্দহ উপজেলার দাঁতভাঙ্গা সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮মার্চ) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাতুল আরা এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার দাঁতভাঙ্গা সেতুর পাশের নদীর তীর থেকে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন।

বিষয়টি জানতে পেরে উপজেলা প্রশাসন শনিবার দুপুরে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মো.হামজা, মো. আলমগীর ও আনিছুর রহমান নামে তিন ব্যবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের আওতায় তিন লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া সড়ক পরিবহন আইনে চার মামলায় তাদের কাছে থেকে আরো ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, দাঁতভাঙ্গা সেতুর পাশের নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত