ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিতে সল প্লাকি ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অব ইকোনোমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সের অধীনে হিসাব বিজ্ঞান ও অর্থনীতির বিভাগে ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রিত হয়েছেন। বর্তমানে তিনি দেশটিতে অবস্থান করছেন।
সফরকালে তিনি সেখানে বিশেষায়িত সেমিনার ও পাবলিক লেকচার প্রদান এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অ্যাকাডেমিক ও গবেষণাসংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবেন। এ ছাড়া তিনি সল প্লাকি ইউনিভার্সিটি এবং ইস্টার্ন ইউনিভার্সিটির মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরিতে কাজ করবেন।
গত ২৪ মার্চ তিনি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং ১৮ এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকবেন। তার অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. শামসুল হুদা ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তি
