ডোমারে ট্রাকের সঙ্গে সংঘর্ষে উল্টে গেল বাস

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম

নীলফামারীর ডোমারে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে উল্টে পড়ে দুমড়েমুচড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। এ সময় বাসের পাশ ঘেঁষে চলা একটি অটোরিকশাও ছিটকে পড়েছে সড়কের পাশের খাদে। এ দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন।

রবিবার (২৯ মার্চ) দুপুরে নীলফামারী-ডোমার আঞ্চলিক মহাসড়কের শালমারা নিলাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ডোমার বাসস্ট্যান্ড থেকে ছেড়ে এসে একটি যাত্রীবাহী বাস নীলফামারীর দিকে যাচ্ছিল। এ সময় শালমারা নিলাহাটি নামক স্থানে পোঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসের ধাক্কায় পাশে থাকা একটি যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে নিচে পড়ে। একইসঙ্গে যাত্রীবাহী বাসটিও সড়কের নিচে পড়ে দুমড়েমুচড়ে যায়।

ডোমার থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, দুর্ঘটনাস্থল থেকে যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বাস, ট্রাক ও অটোরিকশাটি থানা হেফাজতে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত