যুক্তরাজ্য ইরানে সেনা পাঠাবে না, যুদ্ধে জড়াবে না: প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৯:০৮ পিএম

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে সরাসরি জড়াবে না যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার স্পষ্ট জানিয়েছেন, ইরানে কোনো সেনা পাঠানো হবে না এবং এই সংঘাতে যুক্তরাজ্য সরাসরি অংশ নেবে না।

তিনি বলেন, এটা আমাদের যুদ্ধ নয়, তাই আমরা এতে জড়াব না।

তবে ব্রিটিশ নাগরিক, দেশের স্বার্থ ও মিত্রদের সুরক্ষায় প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। পাশাপাশি হরমুজ প্রণালী পুনরায় চালু করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও বলেন স্টারমার। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এই যুদ্ধে পা দিচ্ছি না।’

তবে আল জাজিরা জানায়, হরমুজ প্রণালিতে হুমকির সঙ্গে সংশ্লিষ্ট ইরানি স্থাপনায় হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

এছাড়া, ইরানি নিক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাজ্য যুদ্ধবিমানও মোতায়েন করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত