কানাডিয়ান ‘জুনো অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠিত

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম

২০২৫ সালে কানাডিয়ান সঙ্গীত শিল্পীদের সম্মান জানাতে ‘জুনো অ্যাওয়ার্ড-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ অন্টারিওর হ্যামিলটনের টিডি কলিসিয়ামে অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সঞ্চালনা করেন কৌতুকশিল্পী মে মার্টিন।

এর আগে ২৭ জানুয়ারি মনোনীতদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে ছয়টি করে মনোনয়ন পেয়ে জাস্টিন বিবার ও টেট ম্যাকরে সর্বাধিক মনোনীত শিল্পী হিসেবে নির্বাচিত হন। তবে ম্যাকর সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত শিল্পী ছিলেন। তিনি মনোনীত ছয়টি মধ্যে চারটিকে পুরস্কার জিতে নেন, যার মধ্যে ছিল আর্টিস্ট অফ দ্য ইয়ার , অ্যালবাম অফ দ্য ইয়ার ও সিঙ্গেল অফ দ্য ইয়ার ।

২৯ মার্চ অ্যাওয়ার্ডের চুড়ন্ত পর্ব অনুষ্ঠিত হলেও ২৮ মার্চ জুনো অ্যাওয়ার্ডস গালা অনুষ্ঠানে বেশিরভাগ পুরস্কার দেওয়া হয়। এই দিন ডামনাইট ডয়েল ও ওডারিও উইলিয়ামস যৌথভাবে সঞ্চালনা করেন। এছাড়া অনুষ্ঠানে পারফরম্যান্স ইসাবেলা লাভস্টোরি, সায়া গ্রে ও ফ্রেডজ সঙ্গীত পরিবেশন করেন।

এই দিনের অনুষ্ঠানে আজীবন সম্মাননা পুরস্কার পান জোনি মিচেলকে প্রধানমন্ত্রী মার্ক কার্নি পরিচয় করিয়ে দেন।

বিশেষ পুরস্কার প্রাপ্তরা হলেন জোনি মিচেল, যিনি আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেন এবং ড্যানিয়েল সিজার, যিনি জুনো আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এছাড়া গায়িকা ও গীতিকার নেলি ফুর্তাদো কানাডিয়ান মিউজিক হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন।

অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মঞ্চে কানাডিয়ান কমেডিয়ান অভিনেতামে মার্টিনের সঙ্গে কানাডিয়ান গায়িকা নেলি ফুর্তাদো। ছবি: সংগৃহীত

অ্যাওয়ার্ড অনুষ্ঠানে  আর্কেলস , ​​দ্য বিচেস ও উইলিয়াম প্রিন্স পারফরম্যান্স করেন। এছাড়া অন্যান্য পারফর্মারদের মধ্যে ছিলেন মিকো, সোফিয়া কামারা , ক্যামেরন হুইটকম্ব ও ড্যানিয়েল সিজার।

এক নজরে জুনো অ্যাওয়ার্ড

বর্ষসেরা শিল্পী: টেট ম্যাকরে, বেবি নো মানি, জাস্টিন বিবার, ড্যানিয়েল সিজার, দ্য উইকেন্ড।

বছরের সেরা দল: দ্য বিচেস, আর্কেড ফায়ার,  মা মা, পিচ বিজ, থ্রি ডে’স গ্রেস।

বছরের সেরা উদীয়মান শিল্পী বা দল:  ক্যামেরন হুইটকম্ব, গোল্ডি বুটিলিয়ার, সোফিয়া কামারা, সায়া গ্রে, নোলিন হফম্যান, পাট, জেড লেম্যাক, এমআইসিও, সাচা,  ইয়ং কাই।

বছরের সেরা অ্যালবাম:  টেট ম্যাকরে-সো ক্লোজ টু হোয়াট, জাস্টিন বিবার- সোয়াগ ২,  জোশ রস-লেটার টুনাইট, দ্য উইকেন্ড-হারি আপ টুমরো, ক্যামেরন হুইটকোম্ব- দ্য হার্ড ওয়ে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত