ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মসজিদের সংস্কারের জন্য যুক্তরাষ্ট্রের অনুদান

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুঘল যুগের ঐতিহাসিক মুসা খান মসজিদ সংস্কারের জন্য যুক্তরাষ্ট্র ২,৩৫,০০০ ডলারের অনুদান ঘোষণা করেছে। মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকায় অনুষ্ঠিত যা যুক্তরাষ্ট্র দূতাবাসের অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) এর আওতায় করা এক অনুষ্ঠানে  এই ঘোষণা দেয়া হয়েছে। 

যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায় জানান, অনুদানটি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৫ বছরের সাংস্কৃতিক অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে। এই তহবিলের আওতায় ইতিমধ্যেই দেশে ১৩টি সংস্কার প্রকল্পে এক মিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করা হয়েছে।

অনুদানের মাধ্যমে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহযোগিতায় মুসা খান মসজিদটির ইসলামি স্থাপত্য বৈশিষ্ট্য পুনরুদ্ধার, একটি স্থায়ী ডিজিটাল আর্কাইভ তৈরি এবং দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেওয়া হবে।

অনুদান ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত