জাবিতে ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের নতুন কমিটি ঘোষণা 

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০১:০৮ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে গঠিত সংগঠন ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’ এর ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া আক্তার (হীয়া) এবং জেনারেল সেক্রেটারি হয়েছেন বাংলা বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী আইরিন সুলতানা (আঁখি)। মঙ্গলবার (৩১মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একবছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার তথ্য নিশ্চিত করা হয়। সংগঠনটির এটি দ্বিতীয় কার্যনির্বাহী কমিটি।

কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তানহা রাশীদ (অ্যাডমিন), ইসরাত জাহান (এডুকেশন), মো. মাহমুদুল হাসান কিরণ (স্পোর্টস), শামীমা আক্তার (ইনক্লুশন), জান্নাতুল ফিরদাউস আনজুম (আউটরিচ), তামান্না হাসান ঐশী (কালচারাল অ্যাফেয়ার্স) এবং সৈয়দা অনন্যা ফারিয়া (এমপাওয়ারমেন্ট)। এছাড়াও কমিটিতে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সোলায়মান হোসেন। জয়েন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন মোহাম্মদ মুন্না, সাথী রায় ও মাহিদুল ইসলাম তাশদিদ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বিবৃতিতে জানান, প্রতিবন্ধকতা কোনো সীমাবদ্ধতা নয়; বরং আমাদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর একটি সহানুভূতিশীল ও সমতার ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে এবং নতুন কমিটি এ ধারাবাহিকতা আরও জোরদার করবে। আমরা প্রত্যাশা করি, আমাদের এই কার্যক্রম সংগঠনটিকে আরও গতিশীল, কার্যকর এবং একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনটির প্রেসিডেন্ট সুমাইয়া আক্তার হীয়া বলেন, আগামী দিনগুলোতে ক্যাম্পাসে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য একটি সহায়ক ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে আমরা আরও সক্রিয় ভূমিকা পালন করব। বর্তমান কমিটি শিক্ষা, ক্রীড়া, ক্ষমতায়ন ও সংস্কৃতি-এই চারটি মূল স্তম্ভকে ধারণ করে বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের একাডেমিক সহায়তা, ক্রীড়া ও সাংস্কৃতিক অংশগ্রহণ এবং সামগ্রিক উন্নয়নে কাজ করে যাবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত