জাবি শিক্ষার্থী শারমিন

হত্যার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী শারমিন জাহান খাদিজার নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত এবং খুনির সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশে ভাস্কর্যের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা একটি মৌন মিছিল বের করে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে এই হত্যাকা-ের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। নিহত শারমিন জাহানের মা ফরিদা ইয়াসমিন বলেন, মেয়েটাকে বিয়ে দিয়েছি কিন্তু  কীভাবে কী হলো তা আমি জানি না। আমার মেয়েটাকে যে মারল বা যারা মারল এদের শাস্তি আর সুষ্ঠু বিচার যেন পাইÑ এটাই আমার চাওয়া।

জাকসু সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন জাহান তার ভাড়াটিয়া বাসায় স্বামী কর্র্তৃক নৃশংসভাবে খুন হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত