সৎ বাবার ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম

ময়মনসিংহের নান্দাইলে সৎ বাবার ধর্ষণে তিন মাসের গর্ভবতী হয়েছে ১৬ বছর বয়সী বাক প্রতিবন্ধী এক কিশোরী। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের আ. হেলীম (৬০) খারুয়া ইউনিয়নের এক বিধবা নারীকে দ্বিতীয় বিয়ে করেন।নারীর প্রথম পক্ষের ১৬ বছর বয়সী বাক প্রতিবন্ধী এক মেয়ে রয়েছে। মেয়েকে তিনি বিভিন্ন সময় তার মায়ের অগোচরে ভয়ভীতি প্রদর্শন করে একধিকবার ধর্ষণ করেন। সম্প্রতি মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। তখন চিকিৎসক মেয়েটিকে পরীক্ষা করে তিন মাসের অন্তঃসত্ত্বা বলে জানান। বাকপ্রতিবন্ধী কিশোরীকে জিজ্ঞেস করলে সে সৎবাবার কথা বলে।

এ অবস্থায় গতকাল শুক্রবার বিকেলে আ. হেলীম দ্বিতীয় স্ত্রীর বাড়িতে গেলে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেয়। এরপর পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। আইনগত ব্যবস্থা করা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত