বাসাবাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভুয়া

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

বাসাবাড়িতে সন্ধ্যার পর অকারণে লাইট-ফ্যান ব্যবহার না করার নির্দেশনা সংক্রান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য ভুয়া বলে নিশ্চিত করেছে বিএনপি। আজ শনিবার সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ভুয়া বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করে- ‘'বাসাবাড়িতেও সন্ধ্যার পরে অকারণে লাইট, ফ্যান ব্যবহার করা যাবে না, তদারকিতে থাকবে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা’ মর্মে কোনও কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং বিভিন্ন অনলাইন ও ইউটিউবে একটি লেখা প্রচার করেছে- যেটি সম্পূর্ণরুপে উদ্ভট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত।

এ ধরনের মনগড়া ও ভিত্তিহীন বক্তব্যে বিভ্রান্ত না হয়ে দেশবাসীসহ বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত