মেহেরপুরে সাড়ে ৯ হাজার লিটার ডিজেল জব্দ

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম

মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝায় সাড়ে ৪ হাজার লিটার জ্বালানী তেল ডিজেল জব্দ করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গাংনী উপজেলার সাহেবনগর বাজার থেকে লরি বোঝায় তেল জব্দ করা হয়। গাংনী থানার ভবানীপুর পুলিশ ক‍্যাম্প ইনচার্জ এস আই আব্দুল করিম বলেন, ঝিনাইদহ ঢ ৪১-০০৪৩ লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। অথচ মধ্যেরাতে অবৈধভাবে গাংনী উপজেলার সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানো হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। তেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় রাতেই তেল বোঝায় লরিটি জব্দ করে হাংনী থানা হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, ভারতে পাচারের উদ্দেশ্যে এবং দেশে অধিক দামে ডিজেল বিক্রির উদ্দেশ্যে জেলার সীমান্ত গ্রামগুলোতে এক শ্রেণীর অসাধু ব্যনসায়ী জেলার তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে মুনাফা অর্জনের জন্য অবৈধ পন্থায় তেলের মজুদ গড়ছে। গাংনী থানার ওসি উত্তম কুমার জানান-পরবর্তীতে কাগজপত্র যাচাই শেষে মামলা সহ আইনানুগ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত