চট্টগ্রামে পুকুর থেকে লাশ উদ্ধার!

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা এলাকায় একটি পুকুর থেকে মো. শুক্কুর (৪৮) নামে এক ব্যক্তির  লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪এপ্রিল) সকালে কাজী মসজিদসংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। শুক্কুর একই থানার হাজীক্যাম্প এলাকার বাসিন্দা এবং নূর আহম্মদের ছেলে।

পাহাড়তলী থানার এসআই খোকন দাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে লাশের চোখে হালকা আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত