শিক্ষার্থীজীবন শেষ করে ক্যারিয়ার জীবন শুরু করার সময় অনেকেই নতুন পরিবেশে নানা প্রতিকূলতার সম্মুখীন হন। কিছু বিষয় মেনে চললে সহজেই সেসব প্রতিকূলতা অতিক্রম করা যায়। লিখেছেন লিজা চৌধুরী
শিক্ষার্থীজীবনের নির্দিষ্ট রুটিন, পরিচিত পরিবেশ এবং নিরাপদ পরিমন্ডল ছেড়ে ক্যারিয়ার জীবনে পা রাখা একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে তেমনি চ্যালেঞ্জে ভরা। নতুন কর্মপরিবেশ, দায়িত্বের চাপ, প্রতিযোগিতামূলক মনোভাবজ্বা সব মিলিয়ে অনেকে শুরুতেই হোঁচট খান। কিছু বাস্তবসম্মত কৌশল মেনে চললে এই প্রতিকূলতা জয় করা সম্ভব।
খাপ খাইয়ে নিতে চেষ্টা করুন
ক্যারিয়ারের শুরুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিক প্রস্তুতি। অনেকেই মনে করেন চাকরিতে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই সবকিছু সহজ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। শুরুতে কাজ বুঝতে সময় লাগবে, ভুল হবেজ্বা এটাই স্বাভাবিক। তাই নিজেকে সময় দিন এবং শেখার মানসিকতা ধরে রাখুন। নতুন পরিবেশকে বুঝতে চেষ্টা করুন।
শেখার আগ্রহ বজায় রাখুন
নতুন কর্মস্থলে সবকিছু জানা সম্ভব নয়। তাই ‘আমি জানি না’জ্বা এই কথাটি বলতে দ্বিধা করবেন না। কিন্তু কণ্ঠস্বরে ঔদ্ধত্য প্রকাশ না পায়। না পারলে শিখে নেওয়ার আগ্রহ বজায় রাখুন। অভিজ্ঞ সহকর্মীদের সাহায্য নিন। পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতাই আপনাকে এগিয়ে রাখবে।
সময় ব্যবস্থাপনায় দক্ষ হোন
শিক্ষাজীবনের তুলনায় কর্মজীবনে সময়ের মূল্য অনেক বেশি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা, অগ্রাধিকার নির্ধারণ করা এবং পরিকল্পনা অনুযায়ী এগোনো অত্যন্ত জরুরি। একটি কর্মপরিকল্পনা তৈরি করে কাজ করলে চাপ অনেকটাই কমে যায়।
যোগাযোগ দক্ষতার উন্নয়ন ঘটান
কর্মক্ষেত্রে সফলতার অন্যতম চাবিকাঠি হলো কার্যকর যোগাযোগ। সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা ক্লায়েন্টজ্বা সবার সঙ্গে স্পষ্ট ও ভদ্রভাবে কথা বলা প্রয়োজন। নিজের মতামত প্রকাশ করতে শিখুন, আবার অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাসও গড়ে তুলুন।
আত্মবিশ্বাস ও ধৈর্য বজায় রাখুন
নতুন পরিবেশে মনে নানা দ্বিধা আসতে পারে। তবে আত্মবিশ্বাস হারালে চলবে না। পরিশ্রম ও ইতিবাচকতা দিয়ে বাধা অতিক্রমের চেষ্টা করুন। প্রতিটি ছোট সাফল্য আপনাকে বড় লক্ষ্য অর্জনে সহায়তা করবে। একই সঙ্গে ধৈর্য ধারণ করা জরুরি, কারণ ক্যারিয়ারের উন্নতি একদিনে আসে না।
পেশাদার আচরণ রপ্ত করুন
সময়মতো অফিসে আসা, দায়িত্বশীল আচরণ করা, প্রতিশ্রুতি রক্ষা করাজ্বা এসবই পেশাদারত্বের অংশ। অফিসের নিয়ম-কানুন মেনে চলা এবং সহকর্মীদের প্রতি সম্মান প্রদর্শন আপনার ইতিবাচক ইমেজ তৈরি করবে।
সমালোচনা গ্রহণের মানসিকতা রাখুন
ক্যারিয়ারের শুরুতে ভুল হওয়া স্বাভাবিক আর সেই ভুল থেকে শেখাই আসল বিষয়। কেউ যদি আপনার কাজের সমালোচনা করেন, তা ব্যক্তিগতভাবে না নিয়ে উন্নতির সুযোগ হিসেবে দেখুন। গঠনমূলক সমালোচনা আপনাকে আরও দক্ষ করে তুলবে।
গড়ে তুলুন নেটওয়ার্ক
পেশাগত জীবনে যোগাযোগের পরিধি বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ। সহকর্মী, সিনিয়র কিংবা একই পেশার অন্যদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করুন। এই নেটওয়ার্ক ভবিষ্যতে নতুন সুযোগ তৈরি করতে সহায়ক হতে পারে।
কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখুন
নতুন চাকরিতে নিজেকে প্রমাণ করার তাগিদে অনেকেই অতিরিক্ত কাজের চাপ নেন। তবে দীর্ঘমেয়াদে এটি ক্ষতিকর হতে পারে। কাজের পাশাপাশি পরিবার, বন্ধু ও নিজের জন্য সময় রাখা জরুরি।
লক্ষ্য নির্ধারণ ও আত্মপর্যালোচনা করুন
নিজের ক্যারিয়ার লক্ষ্য নির্ধারণ করুন এবং সময়ে সময় তা পর্যালোচনা করুন। আপনি কোথায় আছেন, কোথায় যেতে চানজ্বা এই বিষয়গুলো পরিষ্কার থাকলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
ক্যারিয়ারের শুরুটা সবসময় সহজ হয় না, তবে সঠিক দৃষ্টিভঙ্গি ও কিছু কার্যকর অভ্যাস গড়ে তুললে প্রতিকূলতা আর বাধা হয়ে দাঁড়ায় না। বরং প্রতিটি চ্যালেঞ্জ হয়ে ওঠে শেখার সুযোগ। ধৈর্য, পরিশ্রম এবং ইতিবাচক মনোভাবজ্বা এই তিনটি গুণই আপনাকে কাক্সিক্ষত সাফল্যের পথে এগিয়ে নেবে।
লেখক : ফিচার রাইটার
