গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে ৩১ লাখ ৯২ হাজার টাকা মূল্যমানের ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা অবৈধ সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গতকাল শনিবার সংস্থাটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সিআইআইডি জানিয়েছে, দুবাই থেকে আসা এফজেড-৫২৩ এর যাত্রী মোহাম্মদ মাসুদের ব্যাগেজ তল্লাশি করে ৩৪০ কার্টুন এবং ইকে-৫৮৬ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ হাসানের লাগেজ থেকে সুকৌশলে লুকায়িত অবস্থায় ৪৫৮ কার্টুন অবৈধ সিগারেট জব্দ করা হয়। আটককৃত সর্বমোট ৭৯৮ কার্টুন সিগারেট কাস্টম হাউস ঢাকায় আইনানুগ কার্যক্রমের জন্য জমা প্রদান করা হয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও বৈধ বাণিজ্যে সহায়তার জন্য গুরুত্বপূর্ণ।