কৃষি যানবাহনের কিস্তি দেওয়া যাবে বিকাশে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪১ এএম

মেটাল মোটরস থেকে কেনা মেকানাইজড কৃষি যানবাহনের কিস্তি এখন থেকে বাড়ির পাশের বিকাশ এজেন্ট পয়েন্টেই জমা দিতে পারছেন কৃষকরা। মাঠপর্যায়ে বিক্রয়পণ্যের কিস্তি সংগ্রহের প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করতে বিকাশের ‘এজেন্ট টু মার্চেন্ট’ (এটুএম) ক্যাশ কালেকশন সলিউশন ব্যবহার করবে দেশের শীর্ষস্থানীয় এই কৃষি যন্ত্রপাতি পরিবেশক ও প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে সম্প্রতি বিকাশ ও মেটাল মোটরস লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় সারা দেশে ছড়িয়ে থাকা বিকাশের এজেন্ট পয়েন্ট থেকে মেকানাইজড কৃষি যানবাহন কেনার কিস্তি পরিশোধ করতে পারবেন কৃষকরা, যা সরাসরি মেটালের অ্যাকাউন্টে ইলেকট্রনিক মানি (ই-মানি) হিসেবে জমা হবে। এতে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সবার অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি কমবে এবং লেনদেনের পুরো প্রক্রিয়াটি আরও সময় ও খরচ সাশ্রয়ী হবে।

সম্প্রতি মেটালের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর সাদিদ জামিল, ডিরেক্টর সারাহ জামিল ও সাদ জামিল, সিইও মো. মিজানুর রহমান এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী, বিজনেস সেলস বিভাগের জেনারেল ম্যানেজার মো. সোমেল রেজা খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত