ইরান যুদ্ধের ছবি প্রকাশ বন্ধ করছে স্যাটেলাইট কোম্পানি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ পিএম

ইরানের যুদ্ধ নিয়ে স্যাটেলাইট ছবি প্রকাশ বন্ধের ঘোষণা দিলো মার্কিন স্যাটেলাইট কোম্পানি প্ল্যানেট ল্যাবস। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইরান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের ছবি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে। সিদ্ধান্তটি এসেছে মার্কিন প্রশাসনের অনুরোধে।

কোম্পানি শনিবার (৪ এপ্রিল) গ্রাহকদের ইমেইলে জানায়, তারা মার্চ ৯ তারিখ থেকে ছবি প্রকাশে বিরতি দেবে এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এই নীতি বহাল থাকবে। নতুন ব্যবস্থায় জরুরি বা জনস্বার্থে ছবি ছাড়া হবে, অন্যথায় সীমিতভাবে বিতরণ করা হবে। 

প্ল্যানেট ল্যাবস এই পদক্ষেপের কারণ হলো ছবি শত্রুপক্ষের হাতে পড়ে মার্কিন ও তার মিত্র দেশের ক্ষতি হওয়ার আশঙ্কা। কোম্পানিটি ২০১০ সালে নাসার সাবেক বিজ্ঞানীদের দ্বারা প্রতিষ্ঠিত। স্যাটেলাইট ছবি সামরিক লক্ষ্য সনাক্তকরণ, অস্ত্র নির্দেশনা, ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং ও যোগাযোগে ব্যবহৃত হয়। এছাড়া সাংবাদিক ও গবেষকরা দূরবর্তী অঞ্চলের তথ্য সংগ্রহেও ছবি ব্যবহার করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত