যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তি নিহত

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১১:১৪ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে যাত্রাবাড়ী মাতুয়াইল ইউটার্ন থেকে সাইনবোর্ডের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা জানান, রাতে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ওই ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই জুয়েল রানা বলেন, কোন গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। সিআইডির ফরেনসিক ইউনিটের সহযোগিতায় নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি মুসলিম—এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাকে দেখে ধারণা করা হচ্ছে, তিনি কোনো কারখানার শ্রমিক হতে পারেন। ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত