আমতলীতে বাসচাপায় সালেহিয়া কমপ্লেক্সের খাদেম নিহত

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

বরগুনার আমতলীতে বাসচাপায় আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের খাদেম মো. নুরুল হক মৃধা নিহত হয়েছেন। আমতলী-কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়া এলাকায় সোমবার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত খাদেম মো. নুরুল হক মৃধা পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা গ্রামের বাসিন্দা।  

স্থানীয়রা জানান, খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সের সামনে দিয়ে চলাচলকারী যানবাহন চলাচলরত মানুষজন খানকায়ে সালেহিয়া কমপ্লেক্সের শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হয় সেই সহায়তার টাকা সংগ্রহ করতেন খাদেমরা। সোমবার ফজরের নামাজ শেষে নুরুল হক মৃধা টাকা তুলতে গেলে দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিলে বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিকট শব্দ শুনে কমপ্লেক্সের শিক্ষার্থীও অপর খাদেম মো. আলতাফ হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাবিনা ইয়াসমিন স্বর্ণা তাকে মৃত ঘোষণা করেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত