শিক্ষকদের জন্য পৃথক পে স্কেল গঠনের প্রস্তাব

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পিএম

শিক্ষকদের জন্য অন্যান্য পেশা থেকে আলাদা একটি পে-স্কেল নির্ধারণের পক্ষে মত দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আজ সোমবার ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে এক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের আর্থিক সহায়তা অন্য খাতের সঙ্গে তুলনা করে নির্ধারণ করা ঠিক হবে না। এ ধরনের তুলনা থেকে বিভিন্ন জটিলতা, যেমন মামলা বা আন্দোলনের সৃষ্টি হতে পারে।

শিক্ষকদের জন্য একটি স্বতন্ত্র পে স্কেল চালু করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, যা অন্য যেকোনও স্কেল থেকে সম্পূর্ণ আলাদা হবে— সেটি উচ্চ বা নিম্ন যাই হোক না কেন, মূল বিষয় হলো এর স্বতন্ত্রতা।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত