নারায়ণগঞ্জে দুটি কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ দূষণের দায়ে দুটি কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ এপ্রিল) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপ-পরিচালক এএইচএম রাসেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমম্বয়ে গঠিত একটি টিম উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণকারী ফতুল্লার কুতুবপুরের পূর্ব লামাপাড়া এলাকার এসএন গার্ডেন এবং হাজীগঞ্জ এলাকার এসআরএস নিট ডাইং কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়। 

নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে ভবিষ্যতেও পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে  বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত