তোমার বুকে কি জন্মতিলের যোজন সংকেত?
খোঁপায় কাঁটায় আঁধার হয়ে বিধে আছে বিপ্লবী যিশু!
আমার জীবনমায়া আর মৃত্যু প্রবণতার মাঝে
কেন তুললে স্তোত্রগান, চেতনা বিলাপ?
গ্রহ থেকে গ্রহাণুপুঞ্জে বোমারু জেট থেকে সামরিক অধ্যাদেশ
বিলি করার মতো তোমার নাম আমি ছড়িয়েছি—
কৌতূহলী পর্যটক হয়ে
সন্তর্পণে পৌঁছেছি পাহাড়ি বিদ্রোহীদের ডেরায়;
তবু পর্বত ও অরণ্যের মাঝে ঝরনা ধ্বনির সাথে
বয়ে যাচ্ছে রুধির, আগ্রাসী ভাষার নৈপুণ্য...
গোটা বদ্বীপ তোমার শরীর;
আমার জাতীয়তাবাদ আজও কুয়াশাচ্ছন্ন গিরিপথ।
কবিতা
ম্রিয়মাণ
শৈবাল নূর
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম
অলংকরণ : কাজী যুবাইর মাহমুদ
এ সম্পর্কিত আরও পড়ুন
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০